AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা



সুন্দরগঞ্জে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহদুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপুণ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন ও মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদ কামাল এবং স্কাউট সম্পাদক এম. মাহফুজার রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানা।

সভায় সরকারি কর্মসূচির আওতায় যথাযথ মর্যাদায় দিবস দু’টি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!