শেরপুরের নকলায় বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নকলা উপজেলা শাখার পক্ষ থেকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নকলা উপজেলা সদরে অবস্থিত এমপি ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ এমপি ফাহিম চৌধুরীর কাছে তাদের পরিবারের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন। পাশাপাশি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো দ্রুত সময়ের মধ্যে সরকারিকরণের জন্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের অনুরোধ জানান।
এ সময় এমপি ফাহিম চৌধুরী তাদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন।
এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল আলম (আলমগীর), সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রনি মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সুলায়মান, সদস্য স্মৃতি খাতুন ও বিলকিস আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

