AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৫:২৬ পিএম, ৪ মার্চ, ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ

সিরাজগঞ্জে ডুমুর ঈসা আদর্শ গ্রামের পুকুর খনন কার্যক্রমকে কেন্দ্র করে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমাজ উদ্দিন তালুকদার শুভ।

বুধবার বিকেলে সিরাজগঞ্জে কোম্পানির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, লিটন, ইয়াসিন ও জাহিদ নামের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। সম্প্রতি ‘সিরাজগঞ্জ মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের মাধ্যমে তার বিরুদ্ধে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ আনা হয়েছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

তিনি আরও বলেন, তার ব্যক্তিগত ছবি বিকৃতভাবে এ আই দি‌য়ে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে, যা তার ব্যক্তি-সম্মান ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা। একটি কুচক্রী মহল চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে এলাকাবাসী চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!