AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেলের তেলের টাঙ্কি ও সিটের নিচে গাঁজা উদ্ধার


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৫:১৪ পিএম, ৪ মার্চ, ২০২৬

মোটরসাইকেলের তেলের টাঙ্কি ও সিটের নিচে গাঁজা উদ্ধার

গাইবান্ধা শহরের ২ নং ট্রাফিক মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি মাদক কারবারি। পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেলেও, সেই মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ কেজি গাঁজা।

বুধবার (৪মার্চ) দুপুরে ডিউটি চলাকালীন ২ নং ট্রাফিক মোড়ে একটি সন্দেহভাজন বাজাজ ১৫০ সিসি মোটরসাইকেলকে থামার সংকেত দেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। পুলিশের উপস্থিতি ও কঠোর ভাবমূর্তি দেখে মোটর সাইকেল চালক আতঙ্কিত হয়ে পড়েন। ধরা পড়ার ভয়ে চালক মাঝপথেই মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত জনাকীর্ণ এলাকার দিকে পালিয়ে যান।

পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালায় ট্রাফিক পুলিশ। তল্লাশিকালে দেখা যায়, মাদক বহনের জন্য চালক অত্যন্ত চতুর ও অভিনব কৌশলের আশ্রয় নিয়ে মোটরসাইকেলের তেলের টাঙ্কির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গাঁজার প্যাকেট।

এছাড়া সিটের নিচের অংশে বোরখা দিয়ে পেঁচানো অবস্থায় আরও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১০ কেজি।

গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ আলতাফ হোসেন জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মোটর সাইকেলটিকে থামার সংকেত দেওয়া হয়েছিল। মাদক কারবারিরা প্রতিনিয়ত পাচারের নতুন নতুন পথ ও কৌশল অবলম্বন করছে। তবে আমাদের ট্রাফিক বিভাগ সর্বদা সজাগ রয়েছে। ১০ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


একুশে সংবাদ/ওজি

Link copied!