AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতার ৫৪ বছর পর বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের অপারেশন শুরু



স্বাধীনতার ৫৪ বছর পর বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের অপারেশন শুরু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার ছিলেন চিকিৎসাসেবায়। পর্যাপ্ত ও যোগ্য সরকারি কর্মকর্তা না থাকায় স্থানীয়রা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। অতীতে যারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের সময় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

২০২৪ সালের ১২ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. জাফরিন জাহেদ জিতি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি হাসপাতালের অবকাঠামো ও সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু চিকিৎসা সেবা চালু করা হয়—যা স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম। শুধু বহির্বিভাগ নয়, চক্ষু অপারেশনের ব্যবস্থাও চালু করা হয়েছে, যা দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় স্বস্তির খবর।

এর ফলে চট্টগ্রাম শহরে গিয়ে চোখের চিকিৎসা নিতে হওয়া ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু বিভাগের একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম স্থানীয় অবশতায় “Chalazion Incision and Curettage” পদ্ধতিতে এক রোগীর চোখের পাতার চ্যালাজিয়ন অপসারণ করেন। অপারেশন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

চিকিৎসকদের ভাষ্য, চ্যালাজিয়ন হলো চোখের পাতার গ্রন্থি বন্ধ হয়ে সৃষ্ট শক্ত ও সাধারণত ব্যথাহীন ফোলা। অনেকেই বিষয়টিকে তুচ্ছ ভেবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করেন, যা পরবর্তীতে জটিলতা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন অবহেলা করলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে কয়েকটি বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে—

১. চোখ বা শরীরের যেকোনো সমস্যা হলে দেরি না করে হাসপাতালে যোগাযোগ করুন।
২. নিজে নিজে ওষুধ সেবন বা অপেশাদার চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকুন।
৩. সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিন।

সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে জটিলতা এড়াতে এবং সুস্থ জীবন নিশ্চিত করতে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!