AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



মুকসুদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিব হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান।

এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, রিপোর্টার্স ফোরামের সভাপতি তারিকুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ, সাংবাদিক ফোরামের সভাপতি সাহিদ আহম্মেদ টুটুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!