AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় গৃহবধূর আত্মহত্যা



কেন্দুয়ায় গৃহবধূর  আত্মহত্যা

নেত্রকোণার কেন্দুয়ায় লাকী আক্তার (৩০) নামে এক গৃহবধূ  ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে  কেন্দুয়া থানা পুলিশ সূত্রে।

মৃত লাকী আক্তারের স্বামী মো. মোজাম্মেল হক ওরফে আরব আলী; উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামের স্থায়ী বাসিন্দা । দাম্পত্য জীবনে  তারা ছিলেন নিঃসন্তান ।

জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত অনুমান সাড়ে ৮টায় হাঁসুয়ারি এলাকায় তাঁর বসত বাড়ির রান্না ঘরের ধন্নার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে ।

পরে  বাড়ির লোকজন জীবিত মনে করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে । উক্ত ঘটনায় ইতোমধ্যে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ  জানান, আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ করে নি কেউ ।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!