AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ, রাজীবপুরে ছাত্রদল নেতা স্থায়ীভাবে বহিষ্কার



ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ, রাজীবপুরে ছাত্রদল নেতা স্থায়ীভাবে বহিষ্কার

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (রাত ১০টা) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ জয়কে তাঁর পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, রাজীবপুর সদর ইউনিয়নের ধুবালিয়া পাড়া, ধুলাউড়ি ও বাউলপাড়া গ্রামের শতাধিক দরিদ্র মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

এ ঘটনার পর বিষয়টি সংগঠনের নজরে এলে অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!