AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৬:১৭ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরের সালথায় গত ২০ ফেব্রুয়ারি বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সর্বস্ব হারানো কৃষক মজিবুর মাতুব্বরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

সহায়তা প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “একটি পরিবার হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলেছে, এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাদের পাশে আছি। পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সহায়তার বিষয়টি নিশ্চিত করা হবে।”

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর প্রতিমন্ত্রীর সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। এখন অন্তত পরিবার নিয়ে মাথা গোঁজার আশাটা আবার জেগেছে।” তিনি আরও জানান, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। সহায়তা প্রদান শেষে প্রতিমন্ত্রী উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ইফতার মাহফিলে যোগ দেন। সেখানে উপজেলার বল্লভদী, যদুনন্দী ও সোনাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!