AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
বরিশাল জেলা প্রতিনিধি
০২:৪২ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে জবাবদিহির পরিসর নির্ধারণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বরিশাল ও পিরোজপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যম ব্যবস্থাপনাকে সময়োপযোগী ও আধুনিক করতে চায়। বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের যে দ্রুত বিকাশ ঘটেছে, তার সঙ্গে দেশের গণমাধ্যম ব্যবস্থা এখনো পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠেনি। তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই বিস্তার ছিল না। বর্তমানে যে ডিজিটাল বাস্তবতা তৈরি হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে নীতিমালা ও কাঠামো হালনাগাদ করা জরুরি।

তিনি আরও বলেন, নীতিনির্ধারকদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করে জনগণের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএ-এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ভুক্তভোগীর মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!