AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:৫৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

লৌহজংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লৌহজং উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, লৌহজং, মুন্সীগঞ্জ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চুরি, মাদক, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা ও বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!