AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে এমপি সালেহীর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, হাসপাতালে নিজস্ব অর্থ অনুদান


Ekushey Sangbad
কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, কুড়িগ্রাম
০৬:৪১ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

উলিপুরে এমপি সালেহীর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, হাসপাতালে নিজস্ব অর্থ অনুদান

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ মিনার চত্বর ও বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মসজিদুল হুদার সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা মোড়, গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী পর্বে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আল্ট্রাসনোগ্রাম যন্ত্রপাতি কেনার উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!