AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ৩


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৫:২৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ৩

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা-দোসতিনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেক সর্দার ও হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোসতিনা বাজারের আলিমের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এক পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, শ্রীকোল ইউনিয়নের দোসতিনা ও ছোনগাছা গ্রামে সালেক সর্দার ও হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল। উভয় পক্ষই সুযোগ পেলেই প্রতিপক্ষের ওপর হামলা চালাত বলে অভিযোগ রয়েছে।

সোমবার সন্ধ্যায় সালেক সর্দার গ্রুপের সমর্থক দোসতিনা গ্রামের ফিরোজ সর্দার, রাশেদুল সর্দার, সজল সর্দার, জহুর শেখ এবং ছোনগাছা গ্রামের রুবেল শেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জন আলিমের চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রতিপক্ষ হাবিব গ্রুপের সমর্থক মুকুল (৪০)-কে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ খবর পেয়ে হাবিব গ্রুপের লোকজন রামদা, ছ্যানদা, ঢাল, সড়কি, বল্লম ও লাঠিসোটা নিয়ে দোসতিনা বাজারে প্রবেশ করে। একপর্যায়ে তারা সালেক সর্দার গ্রুপের সমর্থক হালিম সর্দার (৪৫) ও খোকন সর্দার (৫৫)-কে কুপিয়ে গুরুতর আহত করে।

পরবর্তীতে পরিস্থিতি বড় ধরনের মুখোমুখি সংঘর্ষে রূপ নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, “দোসতিনা-ছোনগাছা গ্রামে বিবাদমান দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!