শেরপুরের নালিতাবাড়ীতে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নর ফকিরপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে রাফিন নামের ১০ বছরের শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। রাফিন ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাফিন তার মা-বাবার সঙ্গে বাসায় ইফতার করে। পরে তার বাবা মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান। এরপর রাফিন সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে মা রাবেয়া খাতুন উঠানে কাজ করার সময় ছেলেকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি নালিতাবাড়ী থানায় জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে প্রয়োজনিয় ব্যাবস্থাগ্রহন করা হবে বলে পুলিশ জানায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

