জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
আজ সকাল ৮টার দিকে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। তবে সিএনজিচালক পলাতক রয়েছেন।
নিহত শিশু জাহিল মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা মামুনের ছেলে। বর্তমানে তাদের পরিবার জামালপুর সদরের মনিরাজপুর এলাকায় বসবাস করছে।
আহতরা হলেন— শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জের তেঘরিয়া এলাকায় খুশি নামের এক আত্মীয়ের মৃত্যুসংবাদে ওই বাড়িতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে ওঠার সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিলের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর একজনকে জামালপুর জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

