গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সসহ গোটা উপজেলা শহরকে পরিস্কার পরিচ্ছন্নতায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এ উদ্যোগ নেন।
সোমবার সকালে জাময়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা এ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তিনি।
সংসদ সদস্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন ।এ কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন জামায়াত নেতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য মাও: নজরুল ইসলাম লেবু বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। `শুধু রাস্তা পরিষ্কার হলেই হবে না, মানুষের অন্তরও পরিষ্কার হওয়া জরুরি।
তিনি আরও জানান, রমজানের পবিত্রতা সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এউপজেলার ১১টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।
নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। অনেকেই বলেন, একজন জনপ্রতিনিধি নিজ হাতে ঝাড়ু তুলে পরিস্কার পরিচ্ছন্ন কাজ করায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক সাড়া পৌঁছেছে। শুধু তাই নয় শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণাও তৈরি হয়েছে।
দলমত নির্বিশেষে সবার সমন্বিত উদ্যোগে মহতী এ কার্যক্রম যেন অব্যাহত থাকে এমন প্রত্যাশা সচেতন মহলের।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

