AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা


Ekushey Sangbad
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাজীপুর
০২:০৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন এম.পি।

সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোকপাত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, পৌর সভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহন, কৃষি জমির মাটি কাটা বন্ধ করা, সড়কের জানজট নিরসনে পদক্ষেপ নেয়া ও সড়কে নিরাপত্তা বজায় রাখা, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশের গোয়েন্দ নজরদারি বৃদ্ধি করা, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের প্রথম সভায় উপস্থিত হওয়ায় প্রধান অতিথিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!