AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভালুকায় ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

ভালুকা উপজেলা চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, উসমান গণি মৌলিক মাখন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাসানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বইমেলার কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

তিন দিনব্যাপী এই বইমেলায় পাঠকদের জন্য নানামুখী বই ও পাঠবান্ধব আয়োজন রাখা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি এবং সাহিত্যচর্চা বিস্তারে এই মেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!