AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৭:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ অন্যরা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় ২০ কৃষককে পেঁয়াজ বীজ ও সার, ৩০ কৃষককে হলুদের বীজ-সার এবং সদর উপজেলায় ১৫ কৃষককে পেঁয়াজের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!