AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাতৃভাষা দিবস উপলক্ষে মুকসুদপুরে সভা



মাতৃভাষা দিবস উপলক্ষে মুকসুদপুরে সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান  ইসলাম শোভন, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাইমুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি চূড়ান্তকরণ, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন আয়োজন সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!