AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৭ কোটি


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ভালুকায় স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৭ কোটি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উৎপাদিত পণ্য, মেশিনারিজ ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গিয়ে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিশিন্দা এলাকার বাশার স্পিনিং মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানাটির জিএম স্বপন আহমেদ জানান, রোববার রাত ১১টার দিকে আগুন লাগার খবর পান তারা। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, কারখানায় প্রায় ৬৩০ জন শ্রমিক কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডে উৎপাদিত সুতা, দামি যন্ত্রপাতি ও বিভিন্ন কাঁচামাল পুড়ে যায়। পরিস্থিতির কারণে কারখানার উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী কারখানা পরিদর্শন করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!