AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা জামায়াতের


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
১১:০০ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা জামায়াতের

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা. শফিকুর রহমান-এর নির্দেশে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের অন্তত ১১টি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে বহু পরিবার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়ে।

পরিদর্শনকালে মাওলানা আব্দুল হাকিম ঘোষণা দেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর মেরামতের দায়িত্ব জামায়াতে ইসলামী নেবে। তিনি বলেন, “ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগের কারণে কাউকে নিপীড়নের শিকার হতে হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, স্থানীয় নেতা মোজাম্মেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে নেতৃবৃন্দের সরেজমিন উপস্থিতি ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের ঘোষণায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!