AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তাহের, সেক্রেটারি রাজু


Ekushey Sangbad
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর
০৮:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তাহের, সেক্রেটারি রাজু

রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২০২৬–২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে রাজু হোসেন নির্বাচিত হয়েছেন। অন্যান্য নির্বাচিতরা হলেন—সহসভাপতি: জাকির হোসেন পাটোয়ারী ও পাটোয়ারী হোসেন শরীফ,
যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ-আলম,সহ-সাধারণ সম্পাদক: ইকবাল খন্দকার শান্ত,কোষাধ্যক্ষ: পারভেজ হোসেন,দপ্তর ও প্রচার সম্পাদক: কনক মজুমদার,কার্যনির্বাহী সদস্য: আব্দুর রহমান, মাসুদ রানা মনি ও আফরোজা আক্তার রাঙ্গা।

নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!