AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন বিএনপি নেতা


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৬:০২ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন বিএনপি নেতা

মৌলভীবাজারে রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিপুল ভোটে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, পরাজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মো. আব্দুল মান্নানের বাসায় ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে উপস্থিত হয়ে সরাসরি শুভেচ্ছা জানান। এ কার্যক্রমের মাধ্যমে জয়ী প্রার্থী নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন।

এসময় এম নাসের রহমান পরাজিত প্রার্থীকে বলেন, “আপনার মানুষের চেয়ে আমার মানুষ আপনাকে বেশি মূল্যায়ন করে। আপনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই, কিন্তু তা ছিল কেবল নির্বাচনী প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার সম্মান রয়েছে।”
এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আব্দুল মান্নানের পেইজ থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো হয়। পোস্টে লেখা হয়, “মৌলভীবাজার-৩ আসনের বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব এম নাসের রহমান। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান ১ লাখ ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুল মান্নান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ৭৫ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের এ সংস্কৃতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!