AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জয়পুরহাট-২

৬৬ হাজার ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয়


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৪:৫১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

৬৬ হাজার ভোটের ব্যবধানে ধানের শীষ  বিজয়

জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল বারী বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আল মামুন মিয়া ফলাফল ঘোষণা করে জানান, মো. আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ১১২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৪ ভোট।

ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজয়ী প্রার্থী মো. আব্দুল বারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় জয়পুরহাট-২ আসনের সাধারণ মানুষের। ভোটাররা উন্নয়ন, স্থিতিশীলতা ও এলাকার অগ্রগতির পক্ষে রায় দিয়েছেন বলে তিনি মনে করেন। নির্বাচনী প্রচারণাকালে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে জানান।

বিশেষ করে কৃষি,শিক্ষা,অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের প্রতিও সম্মান জানিয়ে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ ফলাফল মেনে নিয়ে বলেন,জনগণের রায়ই চূড়ান্ত। যারা তাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে কাজ করবেন।নির্বাচনকে ঘিরে যারা দায়িত্ব পালন করেছেন।প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আল মামুন মিয়া জানান, সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও যাচাই- বাছাই শেষে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!