AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে সব আসনে বিএনপির বিজয়ী


Ekushey Sangbad
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
১২:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুরে সব আসনে বিএনপির বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সবগুলোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী ফলাফল ঘোষণা করেন।

ফলাফল সংক্ষেপে:

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এম রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ) ১,৭৩,৬৫৬ ভোট; জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী (দাড়িপাল্লা) ৯৭,৮২০ ভোট। মোট ভোট কেন্দ্র: ১২৯।

জামালপুর-২ (ইসলামপুর): এ.ই. সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ) ৯৫,৮৬০ ভোট; জামায়াতে ইসলামী প্রার্থী মো: ছামিউল হক ফারুকী (দাড়িপাল্লা) ৬২,৪৩৪ ভোট। মোট ভোট কেন্দ্র: ৯৩।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মো: মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ) ২,০৭,৪১২ ভোট; জামায়াতে ইসলামী প্রার্থী মো: মজিবুর রহমান আজাদী (দাড়িপাল্লা) ৮১,৪৩০ ভোট; স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (কাপ) ১২,০৫২ ভোট। মোট ভোট কেন্দ্র: ১৫৫।

জামালপুর-৪ (সরিষাবাড়ী): ফরিদুল কবীর তালুকদার শামীম (ধানের শীষ) ১,৪৭,৪০৬ ভোট; জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল (দাড়িপাল্লা) ৪৪,৯৪৭ ভোট। মোট ভোট কেন্দ্র: ৮৯।

জামালপুর-৫ (সদর): অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) ১,৯৯,৩৪৪ ভোট; জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার (দাড়িপাল্লা) ১,১৩,২০১ ভোট; ইসলামী আন্দোলন প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ (হাতপাখা) ৪,২৮২ ভোট। মোট ভোট কেন্দ্র: ১৬২।

এই ফলাফলে দেখা যায়, জামালপুরে বিএনপির প্রার্থীরা সব আসনে সরাসরি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই জয় স্থানীয় দলের শক্তিশালী উপস্থিতি এবং ধানের শীষ প্রতীকের প্রতি ভোটারের ব্যাপক সমর্থনকে প্রতিফলিত করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!