AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জের ৫টি আসনেই বিজয়ী বিএনপি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
১২:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সুনামগঞ্জের ৫টি আসনেই বিজয়ী বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের সবকটিতেই ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এর মধ্যে চারটি আসনে জামায়াত এবং একটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী।

সুনামগঞ্জ-১ আসন
বিএনপির কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের তোফায়েল আহমদ খান। বৃহস্পতিবার কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনের ১৭৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১১ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৬৪ হাজার ২৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সুনামগঞ্জ-২ আসন
বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। এ আসনে ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে জয় পান নাছির উদ্দিন চৌধুরী। তাঁর ফেসবুক আইডি থেকে ফলাফল প্রচার করা হয়। পরাজিত প্রার্থী শিশির মনিরও নিজের ফেসবুক আইডি থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান।

সুনামগঞ্জ-৩ আসন
৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ। তাঁর প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৬৬৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কয়ছর আহমেদের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জ-৪ আসন
৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নূরুল ইসলাম নূরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট। বিজয়ী প্রার্থীর ফেসবুক আইডি থেকে ফলাফল প্রচার করা হয়।

সুনামগঞ্জ-৫ আসন
ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম।

জানা যায়, ছাতক উপজেলায় কলিম উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৯১ হাজার ৮০৭ ভোট। অপরদিকে আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৬১ হাজার ৮৩০ ভোট। এখানে ব্যবধান ২৯ হাজার ৯৭৭ ভোট। দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ পেয়েছে ৬১ হাজার ১৯০ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৩৮ হাজার ৯৮ ভোট। এ উপজেলায় ব্যবধান ২৩ হাজার ৯২ ভোট।

দুই উপজেলা মিলিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন (ধানের শীষ) মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। বেসরকারি হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!