ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মানিকগঞ্জ-২ আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে সিংগাইর ও হরিরামপুর উপজেলায় এবং মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়নসহ মোট ২৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৫ টি কেন্দ্রে।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যালট গণনার কার্যক্রম। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২১২ জন, নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
মানিকগঞ্জ-২ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ), এস এম আব্দুল মান্নান (লাঙ্গল), মহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন (দেয়াল ঘড়ি) এবং মোহাম্মদ আলী (হাতপাখা)।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

