AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
১০:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ এক ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং এক ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামের এক শিশু।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে পাশের খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন।

তিনি আরও বলেন, বিকট শব্দে ভোটার ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!