ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ভোটপ্রদান শেষে তিনি বলেন, এই ভোট যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয়। এই ভোট নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।
ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১৭ বছর পর আমাদের জন্য একটা বড় সুযোগ এসেছে। আমি ১১ জোটের একজন প্রার্থী হিসেবে আমার ভোট সেন্টার ছিল হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করলাম।
এটা আমার জন্য বড় একটা সুখের খবর। এই ভোট যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয়। এই ভোট নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে। এ ধরনের একটা সুন্দর ভোট দেশের মানুষ প্রত্যাশা করে।
জাতীয় সংসদের এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তার সঙ্গে এই আসনে হেভিওয়েট প্রার্থী ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও হাতপাখা প্রতীকে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

