ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, বেলাল হোসেনের কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে এবং তা গণনা করা হচ্ছে।
ওসি আরও বলেন, আটক ব্যক্তি দাবি করেছেন— উদ্ধার করা অর্থ ব্যবসার টাকা। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

