AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৯:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

পুলিশের উপস্থিতিতেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ডিসি বাংলোর সামনে অবস্থানরত পুলিশ সদস্যরাও তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই জেলা প্রশাসকের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ গার্ড মোতায়েন করা হয়।

সাম্প্রতিক এসব ঘটনায় জেলা শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!