AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শামা ওবায়েদের নির্বাচনি জনসভা জনসমুদ্রে পরিনত


Ekushey Sangbad
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৩২ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

শামা ওবায়েদের নির্বাচনি জনসভা জনসমুদ্রে পরিনত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনি জনসভায় মানুষের অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা গেছে পরিনত হয়েছে জনসমুদ্রে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা জনস্রোত থেকে জনসমুদ্রে পরিনত হয়। দুপুরের পর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকেরা সভাস্থলে মিছিল করে উপস্থিত হতে থাকে। এসময় বিদ্যালয় ও আশপাশের এলাকা ব্যাপক লোকসমাগম ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকেই ভবনের ছাদে দাড়িয়ে যায়।

জনসভা ঘিরে পথে পথে স্লোগান, করতালি ও ফুলেল শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ধানের শীষের প্রতি সমর্থন জানান। অনেকেই মিছিলে অংশগ্রহণ করেন। অনেকেই শামা ওবায়েদের বক্তব্য শোনার জন্য উপস্থিত হন সভাস্থলে।

জনসভায় শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আমার বাবা নেই, আপনারাই আমার মুরব্বি, আপনারই আমার ভাই-বোন। আমি আপনাদের সেবা করার জন্য সুযোগ চাই। আমার বাবার মত আমিও আমৃত্যু আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সালথা নগরকান্দার প্রতিটি মসজিদ মাদ্রাসায় সংস্কার করা হবে।

সালথা নগরকান্দার প্রতিটি মাদ্রাসার ভাই বোনেরা যাতে ভালো থাকে তার দায়িত্ব আমার। এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়,হাসপাতাল ও গার্লস স্কুল নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, ১৭ বছর পর ভোট দেওয়ার সুজোগ তৈরি হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দলমত নির্বিশেষে সকলেই ধানের শীষে ভোট দিবেন। বিএনপির কাছে সকল ধর্ম, দল, মত নিরাপদ। সম্মানিত আলেম উলামারা শুধুমাত্র ধানের শীষের পতাকাতলে নিরাপদ।

সভায় উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!