AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেকে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচন সামগ্রী


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৭:৩৪ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সাজেকে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচন সামগ্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশেপাশের দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।

০৯ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১টায় বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে এ কার্যক্রম শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব কেন্দ্রে আকাশপথে নির্বাচন সামগ্রী ও কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।

দুর্গম ভোট কেন্দ্রগুলো হলো-দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এবার ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে সাতজন প্রার্থীর বিপরীতে বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন।

পাহাড়ে এবারের নির্বাচনে কোনো আঞ্চলিক দলের প্রার্থী না থাকলেও জেএসএস-এর দুটি অংশ ও ইউপিডিএফ-এর একাংশ বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) কে ইউপিডিএফ মূল দল সমর্থন দিয়েছে। দুর্গম এসব ভোট কেন্দ্র ঘিরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এছাড়া ৭টি বেইজ ক্যাম্প স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!