AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে যৌথ বাহিনীর মহড়া


Ekushey Sangbad
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
০৬:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুরে যৌথ বাহিনীর মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে শহরের আউটার স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এই মহড়া আয়োজন করা হয়।  
মহড়ার পূর্বে মেজর ইমরান সাংবাদিকদের জানান, জামালপুরে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে।

কোথাও কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জেলার সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ব্যাতিত ৫টি উপজেলার ৪টি সংসদীয় আসনে প্রায় ৬শ সেনা সদস্য নিয়োজিত থাকবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।  

 

একুশে সংবাদ/ওজি


 

 

Link copied!