AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কালাইয়ে নির্বাচনী জনসভা

রক্তপাত নয়, ব্যালটের লড়াইয়ে জয়ের ডাক দাঁড়িপাল্লা প্রার্থীর


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৮:১২ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

রক্তপাত নয়, ব্যালটের লড়াইয়ে জয়ের ডাক দাঁড়িপাল্লা প্রার্থীর

জয়পুরহাটের কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই জনসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কালাই উপজেলা জামায়াতের আমীর মো. মুনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদুল আলম সবুজ বলেন, ভোটের দিন বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সীল মেরে আরেকটি যুদ্ধে জয়ী হতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনে অতিষ্ঠ। একটি শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সুফল পেতে হলে জামায়াতসহ ১১ দলীয় জোটকে সরকার গঠনের সুযোগ দিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লায় সীল মারার আহ্বান জানান তিনি।

জয়পুরহাট-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেন, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।

জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি ও হানাইল কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সদস্য অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, জেলা শুরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার, সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমীর আব্দুর রউফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম, যুব বিভাগের সভাপতি মো.খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

জনসভায় জেলা জামায়াতের নেতা মাওলানা মো. মিজানুর রহমান, আলহাজ আব্দুর রহিম, সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, মো. রকিব উদ্দীন, সাবেক শিবির নেতা তাহরিম আল হাসান ও শিবির নেতা সিহাবসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যের পাশাপাশি স্লোগান ও সমর্থনসূচক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাসস্ট্যান্ড চত্বর। জনসভাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল আলিম।অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!