AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

আনন্দঘন পরিবেশে বার্ষিক শিক্ষা সফর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৪৩ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আনন্দঘন পরিবেশে বার্ষিক শিক্ষা সফর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর  অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফব্রুয়ারি ) সকাল ৯টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে বাস মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করে।

মোকামবাজারস্থ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ ঘুরে দুপুরের পার্ক প্রাঙ্গণে খাবার খাওয়া হয়। পার্কে বিভিন্ন প্রজাতির বিরল পাখি, লেক, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিবেদক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক খালিদ সাইফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমদ সম্রাট, শাহেদ আহমদ রানা, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার ও নুরজাহান আক্তার।

শিক্ষা সফরে স্কুলের অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল।

সভাপতির বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, আমাদের চমৎকার আয়োজনটি সবার প্রচেষ্টায় সুন্দর এবং সফল হয়েছে। আগামীতেও একটি প্রাণবন্ত এবং উপভোগ্য দিন কাটবে।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!