AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জামালপুর-১

জামায়াত ও বিএনপির গণমিছিল


Ekushey Sangbad
আবু তাহের, বকশিগঞ্জ, জামালপুর প্রতিনিধি
০৮:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াত ও বিএনপির গণমিছিল

জামালপুর-১ আসনে  শনিবার  (৭ই ফেব্রুয়ারী) বিকালে দেওয়ানগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে এবং বকশীগঞ্জ উপজেলায় বিএনপি’র প্রার্থীর পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর গণমিছিলে নেতৃত্ব দেন  জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদী।

বকশীগঞ্জ উপজেলায় বিএনপি’র গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি বিএনপি’র সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। উভয় মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

বিএনপি’র উদ্যোগে আয়োজিত গণমিছিল বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে খাতেমুন মইন মহিলা ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়। কলেজ মাঠের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক আইজিপি কাইয়ুম,উপজেলা  বিএনপি’র সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!