AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাগ্য পরিবর্তনের জন্য লাঙলে ভোট দেওয়ার আহ্বান: জাপা মহাসচিব


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাইবান্ধা
০৬:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভাগ্য পরিবর্তনের জন্য লাঙলে ভোট দেওয়ার আহ্বান: জাপা মহাসচিব

জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পাটিকে ভোট দিতে হবে। দেড় বছরে সরকার এই দেশকে নরকে পরিনত করেছে। তিনি দলীয় নেতাকর্মীকে এক্যবদ্ধ থেকে মবকে মোকাবেলা করার আহবান জানান। সুন্দরগঞ্জের ভাগ্য পরিবর্তনের জন্য লাঙলে ভোট দিয়ে নির্বাচিত  করে সংসদে পাঠাতে হবে। তাহলে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবেন।

শুক্রবার রাত ৮টার দিকে বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে জাতীয় পাটির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ বলেন। বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. রোজাউল হক রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য আরও উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মো. আনছার আলী সরদার, সহ-সভাপতি মো. জহুরুল হক বাদশা,  সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল প্রমূখ। এর আগে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন পরিষদ মাঠ এবং শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় বক্তব্য দেন।
তিনি বলেন, দেশে সুশাসন নেই।  দেশ একটি ক্লান্তি লগ্নে দাড়িয়ে আছে।  সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পাটি। তাই লাঙলে ভোট দিতে হবে। একটি দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছেন এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তন করছেন। এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পাটি। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরুপে ব্যর্থ সরকার। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। এই সরকারের ভয়ে বিচারপ্রতি পর্যন্ত পদত্যাগ করছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!