AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৫:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম ভোট গণভোট হিসেবে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, “‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে শাসকের অনিয়ম ও গোলামি। সারাদেশবাসী হ্যাঁকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ নতুন পথে এগোবে। নতুন বাংলাদেশ গঠনের জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রয়োজন।”

শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মায়ের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, চাঁদাবাজি ও দুর্নীতি ছড়িয়ে আছে এবং নিরীহ মানুষ মামলায় হয়রানির শিকার। আমরা এই বাংলাদেশকে পাল্টে দিতে চাই। নতুন বাংলাদেশ গড়ে তুলতে যুবক, মা-বোন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান হবে।”

তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে চা-শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে। চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রমিকদের আমরা ভুলব না। আমাদের লক্ষ্য, সাধারণ মানুষের সন্তানও একদিন প্রধানমন্ত্রী হতে পারবে।”

ডা. শফিকুর রহমান বলেন, করাপশন দূর করার সঙ্গে সঙ্গে দেশের উৎপাদন ব্যবস্থা উন্নত হবে এবং যুবকদের হাত ধরে দেশ এগিয়ে যাবে। তিনি অংশগ্রহণকারী লাখো মানুষ ও নারী কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সমর্থনই দেশকে নতুন পথে চালাবে।”

জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো: সাহেদ আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য শরিফ মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপির জেলা যুগ্ন সচিব শাহ আলম সরকার, খেলাফত মজলিশ জেলা সহ-সভাপতি মাওলানা ইউসুফ আহমদ, ফুলতলা বাগানের পঞ্চায়েত সভাপতি হর গোবিন্দ প্রমুখ।

জনসভায় জামায়াতের আমির উপস্থিত ৪টি আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করান। তবে মৌলভীবাজার-৩ ও মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিস ও এনসিপির প্রার্থীরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!