AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল


Ekushey Sangbad
এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ
০৪:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

শাহজাদপুরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল

সিরাজগঞ্জের  শাহজাদপুরে সংস্কার ফেডারেশনের  আয়োজনে  ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম নান্নু’র স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার ( ফেব্রুয়ারী)  বিকেলে  উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া  মাঠে জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

খেলা শুরুর আগে প্রয়াত নেতা নান্নু‍‍`র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল  যথাক্রমে  রয়েল স্ট্রাইকার্স ও  আইয়ুব ব্রাদার্স  ফাইনাল ম্যাচে অংশ নেয়। টসে জিতে প্রথমে  ব্যাট করতে নেমে আইয়ুব ব্রাদার্সের ব্যাটারদের মারমুখী ব্যাটিং এ নির্ধারিত  ১২ওভারে  স্কোরবোর্ডে ১৬৩ রান তুলতে সক্ষম হয়। 

  ১৬৪ রানের জবাবে  নিয়ে ব্যাট করতে নেমে রয়েল স্ট্রাইকার্স  স্কোর বোর্ডে ১১৭ রান তুললে আইয়ুব ব্রাদার্স ৪৭ রানের বড় ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে আইয়ুব ব্রাদার্সের  মনি শেখের হাতে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো: আব্দুল্লাহ।

ম্যাচে  আম্পায়ারের দায়িত্ব পালন করেন সংস্কার ফেডারেশনের সভাপতি এ্যাড: মেরাজ হোসেন রিঙ্কু ও নায়েব আলী।

ম্যাচ শেষে  মাঠে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরন করেন,  হারুন অর রশিদ, রাজু আহমেদ,  এ্যাড: রাশেদুল ইসলাম, সানোয়ার হোসেন, দিপক ঘোষ, যুবদল নেতা জাহিদ, লিখন ঘোষ, জাহিদ হোসেন,লাভলু প্রাং প্রমুখ এদিন প্রচুর দর্শক উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!