AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৭:৫৩ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আপরোজ মারলিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদা ইয়াছমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শামসুদ্দিন বাচ্চু, সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোর ঝলক’-এর সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার জাকির হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম বোরহান উদ্দিন, উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আসাদুজ্জামান আকন্দ।

প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, উচ্চলম্ফ, বল নিক্ষেপ, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, রশি টানাটানি সহ মোট ৪১টি ইভেন্টে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, প্যারেড ও মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা আপরোজ মারলিজ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামীমা আপরোজ মারলিজ বলেন, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্ট কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে এবং পড়াশোনায় আগ্রহী করে তুলবে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশে উৎসাহ দিতে প্রতিবছর এ ধরনের পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে শেষ হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!