AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক আহত, আশঙ্কাজনক ২


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:২৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বেনাপোলে বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক আহত, আশঙ্কাজনক ২

যশোরের বেনাপোল সীমান্তে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন মাটি কাটার শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের নূর জাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪২), আব্দুল বারিক হোসেনের ছেলে জাকির হোসেন (৪৫) ও সুলতান আউলিয়ার ছেলে আব্দুল কাদের (৪০)। তিনজনই বালুন্ডা গ্রামের বাসিন্দা ও পেশায় মাটিকাটা শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে মালয়েশিয়া প্রবাসী জাকির ঢালীর বাড়িতে টয়লেটের সেফটি ট্যাংক নির্মাণের জন্য কোদাল দিয়ে গর্ত খনন করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় গর্তের ভেতরে আগে থেকে পুঁতে রাখা একটি বোমায় কোদালের আঘাত লাগলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। অপর আহত শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় বালুন্ডা গ্রামসহ উপজেলার সর্বত্রে অস্ত্রের ঝনঝনানি ও বোমা বিষ্ফোরণের আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এটি সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১১৮ আর পিলার থেকে আনুমানিক ৮ দশমিক ৫ কিলোমিটার এবং পুটখালী বিওপি থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে।

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা কী উদ্দেশ্যে বোমাটি সেখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর বেনাপোল থানা পুলিশ ও বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এলাকায় আর কোনো অবিস্ফোরিত বস্তু রয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!