AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নৌবাহিনী ও পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২



নৌবাহিনী ও পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল রহিম (৫৮), পিতা মরহুম মজিবুল হক, মাতা রুবি বেগম, সাং-মাদ্রাসা রোড, ৩ নম্বর ওয়ার্ড, মোংলা পৌরসভা এবং জসিম উদ্দিন (২৮), পিতা মুজিবর হাওলাদার, সাং-সিগন্যাল টাওয়ার এলাকা। উভয়েই মোংলা থানাধীন বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা আব্দুল রহিমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়ির ভেতর থেকে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার আব্দুল রহিম দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। অপর গ্রেপ্তার জসিম উদ্দিন তার সহযোগী হিসেবে মাদক পরিবহন ও বিক্রিতে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় সামাজিক অবক্ষয়, যুবসমাজের বিপথগামিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!