AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মিরপুরে বিজিবি অভিযান:

৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সিগারেট ষ্ট্যাম্প আটক


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:৫২ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সিগারেট ষ্ট্যাম্প আটক

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ষ্ট্যাম্প জব্দ করা হয়েছে। 

রবিবার গভীর রাতে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন ভেদামারী ভিক্টর টোব্যাকো ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ২০ শলাকা অবৈধ সিগারেট ষ্ট্যাম্প এবং ৪,৫০,০০০ পিস সিগারেট ষ্ট্যাম্প আটক করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, এই সমস্ত অবৈধ সিগারেট ষ্ট্যাম্প কুষ্টিয়া কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি, পিএসসি, জি, এবং অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুন্নাজ মোঃ রাইয়ান (রওশন আরা রেজিমেন্ট আর্টিলারী) প্রমুখ।

অভিযানকারী দল জানিয়েছে, দেশের আইন ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!