AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে ট্রাকচাপায় বিএনপি নেতা নিহত



ভৈরবে ট্রাকচাপায় বিএনপি নেতা নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় আব্দুস সাদেক (৭০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি শ্রীনগর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব দুর্গয়ের মোড়ে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে নুরানি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন।

নিহত আব্দুস সাদেক ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যও ছিলেন।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আব্দুস সাদেক ভৈরব বাজারে কাজ শেষে নুরানি মসজিদে যোহরের নামাজ আদায় করেন। পরে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করে পুলিশ। আটক চালকের নাম মো. হেলিম মিয়া (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা গ্রামের জিতু মিয়ার ছেলে।

ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!