AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক


Ekushey Sangbad
আবু হেলাল, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
০৪:৪০ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইগাতীতে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!