দেশের দীর্ঘ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা যদি আজকে ইসলামের পক্ষে, হাতপাখার পক্ষে, যদি ন্যায়ের পক্ষে, যদি ভোট দিয়ে বাংলাদেশের সমস্ত হাতপাখার প্রার্থীদের বিজয়ী করতে পারি, তাহলে আমাদের যে আশা, যে চাওয়া, আমাদের যে পাওয়া, আল্লার রহমতে অল্পদিনের ব্যবধানে এদেশটাকে স্বর্ণের বাংলাদেশ দেখতে পারবো ইনশাআল্লাহ।
রোববার (১ফেব্রুয়ারি) বিকালে ৫টায় ইসলামী আন্দোলনের আয়োজনে রামগঞ্জ পৌর শিশু পার্কে হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে এ জনসভা ।এতে প্রধান অতিথি দলের আমির মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন। এরআগে তিনি দুপুরে কমলনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
গত ৫৪ বছরে রাষ্ট্র নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়নি। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একটি নতুন পথচলার সম্ভাবনা তৈরি হয়েছিল, যেখানে ইসলাম ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখা হয়েছিল। তবে নেতৃত্ব ও নীতিগত পার্থক্যের কারণে সেই সমঝোতা আর বাস্তব রূপ পায়নি।
ভোটারদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, দেশ ও ইসলামের কল্যাণে যারা আন্তরিক, তারা ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করার এখনই উপযুক্ত সময়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি রেজাউল করীম আবরার, বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, জনসভা বাস্তবায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

