AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা



মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

নওগাঁর মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকায় মৈনম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করতে দলীয় ঐক্য জোরদার করার এবং সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!