AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারী আটক


Ekushey Sangbad
মাসুম বিল্লাহ্, শরণখোলা, বাগেরহাট
০৭:৩৮ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শরণখোলায় হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারী আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেছে বনবিভাগ। রবিবার রাত সাড়ে তিনটার দিকে নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ওই ট্রলারটি আটক করেন।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা টহল দিচ্ছিলেন। এ সময় বেতমোর নদীতে একটি সন্দেহজনক ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রলারের পাটাতনে রক্তের চিহ্ন এবং ৫০০ ফুট দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

পরে বরগুনার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন (৬০) ও আ. কালাম হাওলাদার (৫৫) কে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা রাতের আঁধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয়।

আটককৃতদের রবিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বনরক্ষীরা জানিয়েছে, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!